বিদেশে গমনইচ্ছুক কর্মরত প্রবাসী শ্রমিকদের টিকা জটিলতার জন্য ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যানমন্ত্রী ইমরান আহমেদ
টিকা
ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘শিগগিরই কোভিড-১৯ টিকার স্বল্পতা কেটে যাবে। টিকা পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না।’
আগামীকাল বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে। দেয়া হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা।
ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে তাই টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে।
কোভিডের সুরক্ষায় প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে আলাদা আলাদা প্রতিষ্ঠানের টিকা নিলে সেটা এই ভাইরাস থেকে সুরক্ষায় বেশি কাজ করে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বেরিয়ে এসেছে। কম-কোভ ট্রায়াল নামের এই গবেষণায় দেখা হয়েছে যে, ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার দুইটি করে ডোজে কোভিড-১৯ সুরক্ষায় বেশি কাজ করছে নাকি এই দুই টিকার সংমিশ্রণে?
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় ভালো সাড়া পাচ্ছেন বাংলাদেশের মানুষ। ঢাকা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণায় দ্বিতীয় ডোজ নেয়া ব্যক্তিদের ৯৩ শতাংশের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে।
কলকাতার কসবার ভুয়া টিকাকরণ ক্যাম্পের জেরে এবার রাজ্যে টিকাকরণ ক্যাম্প করতে মানতে হবে কড়া নিয়মাবলি। এবার থেকে রাজ্যের স্বাস্থ্য বিভাগ কিংবা জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমতি ছাড়া এ ধরনের ক্যাম্প আর করা যাবে না। সঙ্গে কার্যকর হলো বেশকিছু নিয়ম।
বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
করোনা ভ্যাকসিনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫৩৮ জন শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীরা কবে নাগাদ টিকা পেতে পারে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
চীনা উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। সম্মেলনে করোনা মহামারি প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রী ৫ দফা প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশ, যেসব দেশের টিকা উৎপাদনে সক্ষমতা আছে, সেসব দেশকে টিকা উৎপাদনে সহায়তা দিন। করোনা নিয়ে তথ্য আদান-প্রদান, করোনা প্রতিরোধে যৌথ উদ্যোগ ও সমন্বয়, টিকাকে জনগণের সম্পত্তি ও কোভ্যাক্স উদ্যোগকে আরো শক্তিশালী করতে প্রস্তাব দেন ড. মোমেন।