দেশে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর তিনটি কেন্দ্রে এ টিকা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেওয়া হবে।
টিকা
জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামে উৎপাদিত জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এ নিয়ে দেশে মোট ছয়টি টিকার অনুমোদন দেয়া হলো।
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রথম ডোজ হিসেবে একসাথে দেয়া শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
দেশে এসে পৌঁছেছে চীনের দেয়া উপহারের ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা। রোববার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে উদ্ধৃত করে জানানো হয়েছে, কোভ্যাক্স কর্মসূচি থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।
দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৫৪ হাজার ৪৩ জন মানুষ। এদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ১৩ হাজার ৯১৮ এবং নারী ৩৭ লাখ ৪০ হাজার ১২৫ জন।
কোভিডের টিকা নিলেই ২১ বছরের বেশি বয়সিরা বিনামূল্যে সংগ্রহ করতে পারেন গাঁজা দিয়ে তৈরি সিগারেট। সম্প্রতি এ রকমই ঘোষণা করেছে আমেরিকার ওয়াশিংটন প্রদেশ।
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা আমদানির ক্ষেত্রে সরকারের বাইরে কোনো বেসরকারি কোম্পানির ভূমিকা রাখার প্রশ্নটি আবার আলোচনায় এসেছে।