নতুন ভ্যারিয়েন্টের করোনার প্রকোপ রোধে শতকরা ৮০ শতাংশ ভ্যাকসিনেশন কভারেজ প্রয়োজন বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র।
টিকা
অর্থনীতিকে চাঙা রাখতে এখন ধার করে হলেও যেখানে দেশীয় পণ্য এবং সেবা ব্যবহৃত হয় ওই সব খাতে সরকারি ব্যয় বাড়াতে হবে। মানুষের জীবন ও জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) নেতারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া থেকে বাংলাদেশ দ্রুত পাঁচ মিলিয়ন করোনার টিকা ‘স্পুটনিক ভি’ আমদানি করতে আগ্রহী। তিনি বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।
বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি টিকা করোনাভ্যাকের অনুমোদন দেয়া হয়েছে।
টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তিই হয়নি বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। শনিবার (০৫ জুন) নিজের ফেসবুকে দুটি পোস্টে এসব তথ্য দিয়েছেন তিনি।
শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
অপ্রকাশিত চুক্তি অনুযায়ী সিনোফার্মের করোনা টিকার দাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়েছে চীন। অপরদিকে বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে দুঃখ প্রকাশ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে চীনকে আশ্বস্ত করে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমদানির পাশাপাশি দেশেও করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (০২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।