সিনোফার্মের পর এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১ জুন) টিকাটি অনুমোদন দেওয়ার কথা জানায় তারা। খবর বিবিসির।
টিকা
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসেছে। সোমবার (৩১ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান পৌঁছায়। এর আগে রবিবার (৩০ মে) ফাইজারের টিকার চালান নিয়ে চলে দিনভর নাটকীয়তা। দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়, রবিবার (৩০ মে) নয়, সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬শ’ ডোজ টিকা।
আজ রবিবার মধ্যরাতে দেশে আসছে জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ । স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ইউরোপীয় বিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, ৭০ শতাংশ লোককে টিকার আওতায় না আনতে পারলে মহামারির অবসান ঘটানো যাবে না।
দেশে জরুরি ব্যবহারের জন্য করোনার চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
এম মাহফুজ আলম, পাবনা: টিকা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র বন্ধ। পাবনা শহরের পৈলানপুর এলাকার স্কুল শিক্ষক মুসলিমা খাতুন ২৫০-শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নেন মার্চের ১৮ তারিখ। হিসাব অনুযায়ী মে মাসের তৃতীয় সপ্তাহেই পাওয়ার কথা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।
দেশে চীনের নভেল করোনাভাইরাস (কভিড-১৯) টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
উপহার হিসেবে বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে চীন। এই টিকা বাংলাদেশকে দেয়া চীনের দ্বিতীয় উপহার। বাংলাদেশস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে (২১মে) এ কথা জানানো হয়েছে
দেশে এ পর্যন্ত সাড়ে ৩৭ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩৭ লাখ ৫৭ হাজার ২৩ জন