বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে বসছে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর। আগামী ৩১ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় শুরু হবে ‘ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৬’।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
নদী
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে বড় ফেনী নদী থেকে পাঁচহাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া বাড়ি সংলগ্ন হালদা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির বাগানবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বন্ধুদের সাথে আত্রাই নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম ওরফে মুন্না নামে একজন দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আত্রাই নদীর শ্মশান ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি দুটি বাল্কহেড নৌকা আটক করেছে পুলিশ।