আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে এবার ভোটের মাঠে নেমেছেন সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী। গত নির্বাচনের তুলনায় দ্বাদশ সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বেড়েছে ৩৮ দশমিক ২৪ শতাংশ।
প্রার্থী
আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নওগাঁ-৫ আসনের নৌকার পার্থীর ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বসুভান্ডারদহ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণায় বাধা দেওয়া ও গাড়িবহর গতিরোধ করে প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা আমাদের দলের হলেও তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবতে হবে।’
নির্বাচনী প্রচারণার সময় চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালা ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দারের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকি।
নাটোরের লালপুর উপজেলা জাতীয় পার্টি নিজ দলের প্রার্থীকে বয়কট করে নাটোর-১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে সমর্থন করেছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সদস্য সচিবের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের বাড়িতে এই ঘটনা ঘটে।