দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচারের সময় পাচ্ছেন ১৯ দিন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতীক নিয়েই প্রচার শুরু করতে পারেন প্রার্থীরা।
প্রার্থী
আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। এরপর থেকেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারণা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি ও নিষ্পত্তির শেষ দিন আজ শুক্রবার (১৫ ডিসেম্বর)। ইতোমধ্যে গত পাঁচ দিনে ২৫৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আগামী নির্বাচনের জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। এ ছাড়া রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার বাবা আসিফ আলী জারদারিকে মনোনয়ন দেবে পিপিপি।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জার্তীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে রিটার্নিং অফিসার কতৃক নৌকার প্রার্থীর বৈধতার বিরুদ্ধে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে শুনাতি ঋণখেলাপীর অভিযোগে নৌকার প্রার্থিতা বাতিল হয়ে হয়ে যায়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তিন আওয়ামী লীগ নেতা প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে পাঁচ দিনে আপিল করেছেন ৫৬১ জন প্রার্থী। আপিল গ্রহণ শেষে শুনানি শুরু হয়েছে।
আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়।
কিশোরগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।