দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদরের আংশিক ও কালিয়া উপজেলা) আসনে প্রতীক বরাদ্দের পরদিন নৌকার প্রার্থী স্বামীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। তিনি এ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী।
প্রার্থী
ময়মনসিংহ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতিকে নির্বাচনী প্রচারণা ক্যাম্প স্থাপন নিয়ে দু'পক্ষের কিলঘুষির মারামারীতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নেত্রকোণা-৩ আসনের কেন্দুয়ার মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে।
কুমিল্লা-১১ আসনে নৌকার প্রার্থী মুজিবুল হকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্রপ্রার্থী সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই মুন্সীগঞ্জ-৩ আসনেদুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক ও স্বতন্ত্রপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্তত সাতজন আহত হয়েছেন।
কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম পরিবারের সদস্য সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। একই সঙ্গে চাচাত ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামকে সমর্থন দিয়েছেন।
বর্তমান এমপিসহ কুমিল্লার ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নওগাঁয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন।