গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে রেকর্ড ২১২ জনের মৃত্যু হয়েছে। আজকের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।
- ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’
- * * * *
- “ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে ‘পালালেন’ বলে আওয়ামী লীগের অপপ্রচার”
- * * * *
- জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
- * * * *
- সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র একশ রানের আগেই অলআউট বাংলাদেশ
- * * * *
- খুলনায় খুশি হত্যা মামলার আসামি রসুল গাজী গ্রেপ্তার
- * * * *
মৃত
গত ২৪ ঘণ্টায় মহামারি আক্রান্ত ও উপসর্গে খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ খুলনার হাসপাতালগুলোতে মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরো ২২জনের মৃত্যু হয়েছে।
ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (০৯ জুলাই) সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৩৮০ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে।
আবারও বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। বুধবার সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা ছিল কম।
পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জন মারা গেছে। এর মধ্যে পাবনা ২৫০-বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভা্ইরাস শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় ১১ হাজার ৬৫১ জন শনাক্ত হয়েছেন।