জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২৭শে মে একই ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল।মৃতব্যক্তির প্রাথমিক তথ্য নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
- ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’
- * * * *
- “ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে ‘পালালেন’ বলে আওয়ামী লীগের অপপ্রচার”
- * * * *
- জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
- * * * *
- সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র একশ রানের আগেই অলআউট বাংলাদেশ
- * * * *
- খুলনায় খুশি হত্যা মামলার আসামি রসুল গাজী গ্রেপ্তার
- * * * *
মৃত
বেশ কিছুদিন ধরেই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঘরাফেরা করছে ৫০ হাজারের নিচে। টানা নিম্নমুখী ছিল অ্যাকটিভ কেসও। তবে, বৃহস্পতিবার যেন কিছুটা উলট চিত্র দেখা গেল। দীর্ঘদিন পর হঠাতই বাড়ল অ্যাকটিভ কেস। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তবে, তাতে উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছে স্বাস্থ্য মন্ত্রনালয়।
দিন যত যাচ্ছে খুলনায় করোনায় মৃত্যুর হারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় খুলনার চার হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ৬ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। তারা সবাই বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮ টার মধ্যে বিভিন্ন সময় মারা যান।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ১৬২ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে।
সামান্য বাড়ল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। একইসময় মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৮৬ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২০১ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৫৯৩ জনে।
পাবনায় গত ২৪ ঘন্টায়(মঙ্গলবার-বুধবার) আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা হলো ২৯। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ ৪ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদীন বুধবার জানান।