রাশিয়া

রাশিয়ায় শত শত যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী গ্রেফতার

রাশিয়ায় শত শত যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী গ্রেফতার

রাশিয়ার ২১টি শহরে ছয়শোর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ।রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

রাশিয়ার সঙ্গে আমরা যুদ্ধ এড়াতে চাই : যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান

রাশিয়ার সঙ্গে আমরা যুদ্ধ এড়াতে চাই : যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান

যুক্তরাজ্যের চীফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডকিন বিবিসিকে বলেছেন, ইউক্রেন, ইউরোপ এবং সারা বিশ্বের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে যুক্তরাজ্য মনে করে যেন, কোনভাবেই ইউক্রেনের যুদ্ধ আর না বাড়ে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ যুদ্ধ ঘোষণার সামিল : পুতিন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ যুদ্ধ ঘোষণার সামিল : পুতিন

ইউক্রেনে হামলার চালানোর জেরে রাশিয়ার ওপরে পশ্চিমা নানা দেশ যে নিষোধাজ্ঞা আরোপ করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।

অ্যারোফ্লটের প্রায় সব  ফ্লাইট বাতিল করলো রাশিয়া

অ্যারোফ্লটের প্রায় সব ফ্লাইট বাতিল করলো রাশিয়া

রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট আগামী ৮ই মার্চ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।কারণ হিসেবে তারা বলছে, ফ্লাইট পরিচালনায় তারা “অতিরিক্ত বাধা”র মুখোমুখি হচ্ছে।

যুদ্ধ থামাতে কোন তরফ থেকে আপোষের সম্ভাবনা দেখা যাচ্ছে কি?

যুদ্ধ থামাতে কোন তরফ থেকে আপোষের সম্ভাবনা দেখা যাচ্ছে কি?

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ দশম দিনে গড়িয়েছে এবং দু পক্ষের দ্বিতীয় দফা আলোচনাতেও কোন সমঝোতা হয়নি। আবার বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তার দিকে নজর নেই কোন পক্ষেরই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য ৫ চিত্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য ৫ চিত্র

যুদ্ধের ঘনঘটার মধ্যে সামনে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করা সত্যিই কঠিন। যুদ্ধক্ষেত্রের নানা খবর, কূটনৈতিক দৌড়ঝাঁপ, হতাহতদের স্বজনদের বিলাপ আর বাস্তচ্যুতদের দুর্ভোগ-এগুলোর মধ্যে মানসিকভাবে দিশেহারা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন যে আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।

রাশিয়ায় নিষিদ্ধ বিবিসি, জার্মান সম্প্রচার ডয়েচে ভেলে

রাশিয়ায় নিষিদ্ধ বিবিসি, জার্মান সম্প্রচার ডয়েচে ভেলে

ইউক্রেনে রুশ অভিযানের পর থেকে রাশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমের ওপর নানা ধরনের চাপ আসছে।এরই মধ্যে বিবিসির রুশ ভাষা বিভাগের ওয়েবসাইট রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।পাশাপাশি ডয়েচে ভেলে, রেডিও লিবার্টি এবং মেডুজা মিডিয়া আউটলেটের মতো প্রতিষ্ঠানগুলোকেও রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার ওপর আর কোন নিষেধাজ্ঞা নয়: পুতিন

রাশিয়ার ওপর আর কোন নিষেধাজ্ঞা নয়: পুতিন

প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করেছেন এই বলে যে যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়। এক সরকারি সভায় ভাষণ দেয়ার সময় তিনি একথা বলেন।

কত পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার?

কত পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার?

রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে ‘বিশেষ’ সতর্কতায় রাখার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, ওই নির্দেশের মধ্য দিয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন ইঙ্গিত দেয়ার বদলে তিনি হয়ত আসলে বিশ্বের অন্য দেশগুলোকে এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করেছেন যে, তারা যেন ইউক্রেন ইস্যুতে বেশি তৎপরতা না দেখায়।

কিয়েভ শহরের বেসামরিক মানুষকে নিরাপদে চলে যেতে বলছে রাশিয়া

কিয়েভ শহরের বেসামরিক মানুষকে নিরাপদে চলে যেতে বলছে রাশিয়া

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।