আজ রোববার থেকে সকল বর্ষের শিক্ষার্থীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক সব হল খুলে দেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী করোনার প্রথম ডোজ নিয়েছেন তারা এদিন সকাল ৮টা থেকে প্রয়োজনীয় সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন।
শিক্ষার্থী
দীর্ঘ দেড় বছর প্রতীক্ষার পর আবাসিক হলে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার সকাল ৯টা থেকে হলগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছয় মাদ্রাসা শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বামনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনি আবেদিন মারা গেছেন। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ১২.৩০ মিনিটে বাংগড্ডা হলি ফ্লাওয়ার হসপিটালে ইন্তেকাল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের আগামীকাল ৪ অক্টোবর থেকে কোভিড-১৯ টিকা দেয়া শুরু হবে।
করোনা মহামারির লকডাউনের বিরূপ প্রভাব পড়ছে ভারতের কলকাতার অনেক পরিবারের উপর৷ আর্থিক সংকটের কারণে অনেক উচ্চবিত্ত পরিবার সন্তানদের কম খরচের স্কুলে স্থানান্তর করছে৷
আবাসিক হল খুলে দিতে ও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম রফিকুল ইসলাম (২৪)।
শিক্ষার্থীদের পড়াশোনায় করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ই-লার্নিং কর্মসূচি চালু করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে ট্যাব ও অসচ্ছল ৩০ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রাজধানীর চানখারপুল থেকে গামছায় ঝোলানো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মাসুদ আল মাহাদী অপু নামে সাবেক ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ।