ইবি প্রতিনিধি:ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষার্থী
বৈশ্বিক করোনায় সব কিছু যেন উলোট পালট হয়ে গেছে। অর্থনৈতিক চাকার উপর আঘাত হানার পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে। অনেকের বাল্য বিবাহ হয়েছে। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানরায় ঝরে পড়েছে দৃশ্যমান।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাভবকরা সেটা মানছেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমাদের আরও সচেতন হতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের।
কুমিল্লা সদর হাসপাতালে টিকা নিতে গিয়ে টিকাকর্মীর হাতে হেনস্থার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। টিকা কার্ডে টিকার সিল না থাকার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থীকে হেনস্থা করেন সাব্বির হোসেন নামের এক টিকাকর্মী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
১২ বছর ও তদূর্ধ্ব বয়সী ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।
দীর্ঘ দু’বছর পর স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক। করোনা মহামারির কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল প্রায় দেড় বছর।দেড় বছর পর স্কুলে কপাট খোলার প্রথম দিনে পাবনার স্কুলগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করে দীর্ঘ ৫৪৪ দিন পরে শ্রেণি কক্ষে ঢুকলো পিরোজপুরে শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় পিরোজপুরেও দেড় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে আজ।
করোনা মহামারিতে প্রায় দেড় বছর পর কুষ্টিয়ায় নানা আয়োজনে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। সকাল থেকে কুষ্টিয়ায় স্কুলগুলোর প্রধান ফটকে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবানুমুক্ত করে শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাসে ঢোকেন।