করোনার কারণে দেড় বছর বন্ধ থাকা যশোরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সারাদেশের সাথে আজ এক যোগে খুলেছে । আবারও শুরু হয়েছে পাঠদান, বেজেছে স্কুলের ঘণ্টা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে বিদ্যালয়ের আঙিনা।
শিক্ষার্থী
মাদক মামলায় কারাগারে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সুমন আহমেদ নামের এক শিক্ষার্থীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন এক বছরের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সেই সাথে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি।
মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে আগামী ১৩ সেপ্টেম্বর খুলছে দেশের সব মেডিক্যাল কলেজ। এ সময় সশরীরে ক্লাস নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন প্রো-ভিসি (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল।
যশোর প্রতিনিধি:যশোরে ভৈরব নদে ডুবে সায়েম হুসাইন (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার মোমিননগর নওদাগা গ্রামের মজির উদ্দিনের ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
পাবনার চাটমোহরে স্কুলছাত্র সিএনজিচালক চালক ইমন হোসেন (১৭) হত্যার মূল রহস্য উদঘাটনসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
করোনাকালে লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত বাংলাদেশে চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে৷
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। সুরক্ষা অ্যাপেও যুক্ত করা হয়েছে নতুন ক্যাটাগরি। এখন থেকে করোনার টিকা নিতে পারবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও আনা হয়েছে পরিবর্তন।