১

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহার ও অননুমোদিত রং দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি ধ্বংস করা হয়।

 

কক্সবাজারে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে ইয়াবাসহ আটক ১

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় প্রধান সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮১৩ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮১৩ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান পণ্য জব্দ, আটক ১

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান পণ্য জব্দ, আটক ১

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনী ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।