রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩১ জনে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মামলা দ্রুত নিষ্পত্তি করে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে একটি সমুদ্র সৈকতে কয়েক সপ্তাহ ভেসে বেড়ানোর পর ৫৮ জন ক্ষুধার্ত ও দুর্বল রোহিঙ্গাকে পাওয়া গেছে।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগের সারাদেশের নেতাকর্মীকে ১০ দফা নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিতিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১৩ ডাকাতকে নৌ পুলিশ আটক করেছে।
বাংলাদেশের বড় অংশ রবিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উৎপাদনকারী সংস্থা ফাইজারের অনুমোদনক্রমে ফাইজার কোভিড-১৯ টিকার মেয়াদ (রেডি টু ইউজ) ৩০ নভেম্বর ২০২২ থেকে বাড়িয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।