আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের লালন ও বিকাশে পাড়ায় পাড়ায় সংস্কৃতি চর্চা আর দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
বাংলাদেশের বিস্তীর্ণ অংশ আজ শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে ১২ ঘণ্টা পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত দম্পতির দুই সন্তান আহত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনে আরো একটি সাদামাটা ব্যাটিংয়ে ব্যাটারদের ওপর ক্ষোভ ঝাড়লেন বলে স্বাগতিক বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দীর্ঘ এই ফর্মেটে দলের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চীনের সামরিক বাহিনী শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় তাইওয়ানের দিকে ৩৯টি বিমান এবং তিনটি জাহাজ পাঠিয়েছে। বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় বিস্ময়কর ভূমিকা রাখছে।
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আর্জেন্টিনা ২০২৩ সালে বাংলাদেশের ঢাকায় দূতাবাস খুলতে পারে।আর্জেন্টিনার জন্য বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে থেকে তার কার্যক্রম পরিচালনা করেন।