আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে।
সারা দেশে গত কয়েক দিন ধরে শীতের তাপমাত্রা বেশ কমছে। আবহাওয়া অধিদফতর বলছে রাদের শেষভাগে রাড়তে পারে কুয়াশা। দেশের গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায়।
সিরিজে সমতা ফেরাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে আছে পরিবর্তনের ছোঁয়া। দলে ফিরেছেন মুমিনুল হক। ইয়াসির আলীর পরিবর্তে তাকে দেখা যাবে ওয়ানডাউনে। আর এবাদতের পরিবর্তে একাদশে তাসকিন আহমেদ।
নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বোলিং করার জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ফিট ঘোষনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে বসবাসকারী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করে আসছি। এখানে সব মানুষের সমান অধিকার রয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামের দাম বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুটি বিভাগ এবং তাদের সহযোগী সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করছে।
গাজীপুর থেকে ১০০ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শরীয়তপুর-চাঁদপুর রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।