সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর।সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশী বলে জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে জাতীয় নির্বাচনের সময় প্রত্যেক জেলায় একজন করে রিটার্নিং অফিসার থাকেন।
গ্যাং তৈরি করে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নানা অপকর্ম করার অভিযোগে ‘প্রলয় গ্যাংয়ের’ দুই সদস্যকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে গত বছরের নাশকতার বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে মস্কোর একটি খসড়া প্রস্তাব সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জনে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
ভোটের দিনে নির্বাচন কমিশন অনুমোদিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের বাধা দিলে বা সম্পদ বিনষ্ট করলে দুই থেকে ৭ বছর পর্যন্ত সাজার বিধান রেখে নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো পরিবার থেকে সর্বোচ্চ তিনজন থাকতে পারবেন- এমন বিধান রেখে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
নওগাঁয় র্যাব হেফাজতে আটক নারী অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ মার্চ) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।