এ বছর পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ আগামী ২২ এপ্রিল (শনিবার)। সে হিসেবে ২১ এপ্রিল (শুক্রবার) থেকে ছুটি শুরু হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
‘অসম’ চুক্তির শর্ত নিয়ে গোপনীয়তা, কয়লার মান ও দামের সীমা নিয়ে ধোঁয়াশা, উৎপাদন খরচের হার, ক্যাপাসিটি চার্জ এবং ঝুঁকির দায়ের শর্ত নিয়ে প্রশ্ন থাকার পরও ভারতের আদানি গ্রুপ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানির যে চুক্তি করেছে, তার কঠোর সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) দুপুরে নিহত মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য জানান।
রাজধানীর কাঁটাবন এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে সাতজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে বিরোধীদের নিয়ে জোট বাঁধতে প্রস্তুত কংগ্রেস। সেই আবহে গণতন্ত্র রক্ষার দাবিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গরে ডাকা বৈঠকে সোমবার প্রতিনিধি পাঠাবে বিভিন্ন বিরোধী দল।
চলতি বছরের জানুয়ারিতে মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে এক লাখ ৫৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে। একই সময়ে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৪১ লাখ ২৫ হাজার ১৩৭ জন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হংকংয়ে আবারো বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। রোববার এই সমাবেশ হয়েছে। তবে প্ল্যাকার্ড ও স্লোগান পুলিশের অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
যশোরের সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহনারা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ মার্চ ) রাত ৮টা ৪৫ মিনিটে শহরের খড়কি সার্কিট হাউজপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা আমদানি করা গ্যাস পুনরায় গ্যাসীকরণের জন্য বর্তমানে চালু থাকা দু’টির পাশাপাশি আরো তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে।