ঢাকাসহ দেশের ৬ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। সেইসঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।
আগামীকাল ২৬ মার্চ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রেকর্ড করা রেডিও ও টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের অভিন্ন স্থল সীমান্ত দিয়ে আশ্রয়পার্থীদের অনানুষ্ঠানিক সীমান্ত অতিক্রম বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন। কানাডার একটি সরকারি সূত্র এবং যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা একথা জানায়। তবে দুই পক্ষ কখন মিলিত হয়েছে সে সম্পর্কে বিশদ বিবরণ এখনো জানা যায়নি।
পানির অপর নাম জীবন। শারীরিক সুস্থতা ও অর্থনৈতিক অগ্রগতিতে পানি জরুরি। তাই স্বাস্থ্যখাতে ইতিবাচক ফলাফল অর্জনে বিশুদ্ধ পানি, নিরাপদ স্যানিটেশন ও ভালো স্বাস্থ্যবিধি প্রয়োজন। তবুও বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষের সুপেয় পানির অভাব রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৩৬০ কোটি) মানুষের নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা।
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৫ মার্চ) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।
রেফারির বাঁশি বাজা মাত্রই মাঠে দৌড়ে ঢুকে নামলেন লাল-সবুজের প্রতিনিধিরা। কারণ, টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে রাশিয়ার কাছে হারের পর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে যুব বাঘিনীরা। এদিন ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে।
গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।