গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতে মোদিদের নিয়ে মন্তব্যের জেরে মানহানীর এক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করা হয়েছে।শুক্রবার লোকসভা সচিবালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে বিআরটিসি বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
সারাদেশে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বজ্র অথবা বজ্রবৃষ্টি হতে পারে।শুক্রবার সকাল ১০টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদফতর।
ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেরিওর ঠিক বাইরে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।
সংগীতশিল্পী আতিফ আসলাম বাবা হয়েছেন। আজ ২৩ মার্চ তার স্ত্রী সারাহ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সামাজিক মাধ্যমে এ খবর গায়ক নিজেই দিয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে যাবে না বিএনপি। দলটি বলছে, নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা অনর্থক।
রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ইতালি যাওয়ার সময় বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদের উদ্ধার করা হয়।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার (২৪ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা-উপশাখা খোলা থাকবে।