দুই দফা দাম কমানোর পর আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম (২২ ক্যারেট) ভরিতে এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ফুটবলের অতীত গৌরব ফিরিয়ে আনতে বাফুফের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের অংশ হিসেবে আগামী শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সিসেলস ও বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানিয়েছেন, রমজান মাসে খামার থেকে ব্রয়লার মুরগি বিক্রি হবে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি।
চীনের সামরিক বাহিনীর দাবি তারা দক্ষিণ চীন সাগরে তাদের জলসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ সনাক্ত করেছে। তাই দ্রুত অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা জাহাজটিকে সরিয়ে নেয়ার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেও ইংরেজিতে কথা বলতে বা লিখতে বেশ অস্বস্তিতে ভোগেন মুকিত হাসান। সঠিকভাবে ভাষাটি না শেখা এবং শুধু পরীক্ষা পাসের জন্য পড়ার কারণেই এ পর্যায়ে এসেও এমনটা বোধ করেন বলে মনে করছেন এই শিক্ষার্থী।
খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ থেকে শরীরচর্চা— খেয়াল রাখতে হয় সব দিকেই। কিন্তু কেউ যদি আপনাকে বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ওজন ঝরিয়ে ফেলা যায়, তার চেয়ে বড় সুখবর আর কী বা হতে পারে! ছেলেবেলায় মায়েরা বলতেন, বেশি ঘুমোলে নাকি মোটা হয়। তা হলে কোনটা ঠিক?
দুই বছরের ব্যাকডেট দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘আমার দেশের মাটির গন্ধে’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’—জনপ্রিয় কিছু দেশাত্মবোধক গান। আর এসব গানের গায়ক কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ।
২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।