কিশোর গ্যাং এর দৌরাত্ম রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণ করতে গোডাউন বা বাড়ি ভাড়া নেবে নির্বাচন কমিশন। এমন একটি বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সৌদি আরব বিদেশীদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করতে তাদের আইনে সংশোধনী এনেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা একই আইনে সম্মতি দিয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।
রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের গৌরীপুরে বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে চার জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হয়েছে, যা নতুন উচ্চতায় পৌঁছাবে।
রমজান মাস উপলক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইংলিশ ফুটবল লিগে খেলা চলাকালে খেলোয়াড়দের বিরতি দেয়াসহ রেফারিদের বেশকিছু বিশেষ নির্দেশনা দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন-এফএ।