সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের বিপক্ষে টস হেরে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সফরকারী অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে এবং বিড়ির শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।
দূষিত বাতাস নিয়ে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় ঢাকা সপ্তম অবস্থানে রয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৫ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আলাদা অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রোজার প্রথম দিন থেকে এ সময়সূচি কার্যকর হওয়ার কথা থাকলেও প্রথম তিন দিন ছুটি থাকায় আজ সোমবার (২৭ মার্চ) থেকে তা পালন করা হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ সরকার এবং জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন বলেছেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সাথে ‘দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে’।
বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন আসছে রবিবার (২৬ মার্চ) থেকে। ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে ৩টা করা হবে।
২০১৮ এবং ২০২২- দুটি বিশ্বকাপ দুঃস্বপ্নের মত কেটেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। দু’বারই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাদেরকে। কাতার বিশ্বকাপেও জার্মানি যখন প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, তখন দলটিকে পূনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে তাদের কর্মকর্তারা।
বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দারিদ্র্য-ক্ষুধামুক্ত স্মার্ট ও সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তালেবান সরকারের অধীনে আফগান ব্যবসায়ী নারীরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তাই তাদের পণ্যের জন্য পর্যাপ্ত বাজারের ব্যবস্থা করার জন্য তালেবান সরকারকে আহ্বান জানিয়েছেন।