রপ্তানিকারকদের জন্য এবিবি ও বাফেদা ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে। এখন থেকে রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৩ টাকা।
ক্যারিয়ারের বহু সাফল্যই অর্জন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। অধরা ছিল শুধুমাত্র একটা বিশ্বকাপ ট্রফির। অবশেষে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ার কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিক গড়ার জন্যে আমরা কাজ করে যাচ্ছি।’
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) এ অর্থ ২০ হাজার ৯৫৯ কোটি টাকার বেশি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ছয়টি আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো অনিয়ম-কারচুপির তথ্য পায়নি কমিশন।
উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে একাধিক রকেট আঘাত হেনেছে। তুরস্কের কর্মকর্তা ছাড়াও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ১৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।