শীত এসেছে তাই পিঠা খাওয়ার ধুম পড়বে এমনটাই স্বাভাবিক। কিন্তু সকালে পিঠা বানালে বিকেলেই কেমন শক্ত হয়ে যায়। এই ঠাণ্ডা পিঠা নরম তুলতুলে করার কোনো উপায় থাকলে বোধহয় ভালোই হয়।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস বাংলা-গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের নতুন সফটওয়্যার ও আইটি ভিত্তিক প্রতিষ্ঠান টেকনোনেক্সট এর জন্য লোকবল নিয়োগ দেবে।
বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় ওই ঋণের অনুরোধটি অনুমোদন করা হয়েছে।
পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। এছাড়া আহত হয়েছে ১৫০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মসজিদটি ছিল পেশোয়ারের পুলিশ লাইন্সের ভেতরে। সেখানে সাধারণত ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য জোহরের নামাজ পড়েন
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ভর্তি পিকআপ জব্দসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকা হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র।
বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক সোমবার ভোরে রাজশাহীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
দেশের রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠন করা ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে অংশগ্রহণকারী ৪৯টি তফসিলি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সায়ত্ত্বশাসিত শায়া কাউন্টির জিনজিয়াং উইগুর অঞ্চলে ৬ দশমিক ১-মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র গণতান্ত্রিক ধারা এবং নির্বাচিত সরকারের ধারাবাহিকতার কারণেই বাংলাদেশ অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে।