রাজধানীর একটি শুটিং স্পটে মেক-আপ রুমের বাথরুমে বিস্ফোরণে পুড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আখি।শনিবার(২৮ জানুয়ারি) বিকালে মিরপুরের পল্লবী থানার কাছে শুটিং স্পটের বাথরুমে বৈদ্যুতিক স্পার্ক থেকে বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ায়া সাবেক এক ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।রবিবার বাঞ্ছারামপুর উপজেলায় নিহত ৪৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য অলি মিয়া সলিমাবাদকে হত্যা করা হয়।
কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় বিদেশী ২৪ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহিদুল কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে। রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তিন বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (৩০ জানুয়ারি) মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দায়িরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ভোলার চরফ্যাশনে রবিবার বিকাল ৪টায় আসলামপুর ইউনিয়নে লামিয়া ইসলাম আহিয়া নামে দেড় বছরের শিশুর সলিল সমাধির ঘটনা ঘটেছে। তার পিতার নাম মো. রাসেল। মৃত আহিয়ার বাবার বাড়ি নোয়াখালী জেলার বসুরহাট উপজেলার চর ফকিরা গ্রামের ৭নং ওয়ার্ডে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করেছে র্যাব।
চাঁদপুরে কোস্ট গার্ড সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার বহরিয়া মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পাবনার চাটমোহরে আগুনে বসতঘরসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশের কর্মকর্তারা ইঙ্গিত পেয়েছেন যে, বহুপক্ষীয় ঋণদাতার বোর্ড দেশটির ঋণের অনুরোধ অনুমোদন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।