অতীতের যেকোনো সময়ের চেয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আমেরিকার নিউইয়র্ক শহরের দুটি বৃহত্তম হাসপাতালের সাত হাজার একশো নার্স ধর্মঘটে যোগ দিয়েছেন। বেতন ভাতা বৃদ্ধি, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে হাসপাতাল দুটির নার্সরা গতকাল (সোমবার) থেকে ধর্মঘট শুরু করেন।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিজাব-বিরোধী আন্দোলনে যুক্ত আরও তিনজনকে মৃত্যুদণ্ড দিল ইরানের আদালত। তিনজনেরই অপরাধ, আন্দোলন চলাকালীন তারা নিরাপত্তা বাহিনীর তিনকর্মীকে খুন করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
‘হাইকোর্টের বিচারক নিয়োগের জন্য সরকার একটি আইন প্রণয়নের কাজ করছে এবং কয়েক দিনের মধ্যে তা সংসদে পেশ করা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘গঠনমূলক ও ইতিবাচক’ভাবে ‘অনেক ভালো’ সম্পর্ক গড়ে তুলতে চায়।
ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম, উত্তর বিভাগ।
রাজধানী ঢাকার মহানগরীতে চলাচল করা বাসগুলোর মধ্যে নতুন করে আরো ১৫টি পরিবহন কোম্পানির ৭১১টি বাসে মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ই-টিকিটিং চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির দুর্নীতির বিষয়ে দুর্নীতি বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জোরেশোরে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।