পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। গত ১৫ দিন ধরে ঝির ঝির হিমেল বাতাস আর শৈত্যপ্রবাহ জেঁকে বসেছে। বৃষ্টির মতো কুয়াশায় ছেয়ে গেছে জনপদ। দেখা মিলছে না সূর্যের।
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন ৪০ জন। দেশটির মধ্যাঞ্চলীয় শহর কাফরিনে ঘটে যাওয়া ভয়াবহ এ দুর্ঘটনায় আরও অন্তত ৮৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) ভোর সোয়া ৩ টার দিকে প্রধান জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৬ প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির জামিনদার থাকায় গোপাল চন্দ্র রায় নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটি তার মনোনয়নপত্র বাতিল করেন।
ভার্চুয়াল জগতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা জরুরি প্রয়োজনে অফিসের কর্মীদের সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয় স্ক্রিন শেয়ারিং অ্যাপ। দূরবর্তী অবস্থানে থেকে কম্পিউটারের ফাইল অ্যাক্সেসের ক্ষেত্রেও প্রয়োজন পড়ে এই ব্যবস্থাটির।
ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ পর থাকার শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ১১টা ৫০ মিনিটের সময় ফেরি চলাচল বন্ধ করা হয় বলে বিষয়টি জানান বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র প্রধান অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীতে কোনো অনুমোদনহীন ক্লিনিক নেই।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই হাইসিকিউরিটি কারাগারে ডাকাতি ও ধর্ষণ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি সাইফুল ইসলাম রফিক ওরফে সাইদুল ইসলাম রফিকের (৫০) ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি বগুড়া জেলা সদর উপজেলার মালতি নগর (নামাপাড়া) গ্রামের মোজাম ফকিরের ছেলে
দেশে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ১৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।