বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দেশের যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে। সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত ৮ লাখ ৩৪ হাজার ৯৪৭ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।
দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ১০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেরাপি আগ্নেয়গিরিতে শনিবার প্রায় ৪৫ সেকেন্ড ধরে অগ্ন্যুৎপাত ঘটে। এসময় আগ্নেয়গিরিটির শিখর থেকে ৩০০ মিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে।
২০০৮ সালের ৫ জানুয়ারি, ১৫ বছর আগের কথা- ঢাকায় এক দুর্ধর্ষ ব্যাংক লুটের ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল।ঘটনাটি ঘটেছিল ঢাকার অন্যতম বেসরকারি ব্র্যাক ব্যাংকের শুক্রাবাদ শাখায়। সেই অভিনব কায়দায় চুরির ঘটনা যেকোনো লোমহর্ষক থ্রিলার গল্পকেও হার মানাবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। তাদের দৃষ্টিতে দেশের বড় এই টি-টোয়েন্টি ইভেন্টটি প্রচারে সাকিবের মন্তব্য ভালোই হয়েছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত ও চালকসহ সাতজন আহত হয়েছেন।শুক্রবার রাত ১০ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ২৭৭৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
দেশের ৫ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের অনেক জায়গায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে।