☰
✕

বরগুনায় বজ্রপাতরোধে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৩ নভেম্বর, ২০২৬

বরগুনাজেলায় বজ্রপাতের ঘটনায় মৃত্যুরোধ কল্পে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অক্সফামের সহযোগিতায় ‘জাগো নারী’-এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ  সুপার, মুকিত হাসান খান, জেলা সমাজসেবার উপপরিচালক এসএম শাহজাদা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সিপিপির টীম লিডার সাংবাদিক জাকির হোসেন মিরাজ, স্থানীয় কমিউনিটি রেডিও  লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল।

সভার শুরুতে বজ্রপাতে মৃত্যুরোধে জাগো নারীর কার্যক্রম তুলে ধরেন,পরিচালক গোলাম মোস্তফা। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ও ফুলঝুড়ি ইউনিয়নে অক্সফামের সহযোগিতায় এ কার্যক্রম চলছে।

সভায় জানা গেছে, ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমির মাঠে চারটি বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করা হবে। সচেতনতা বার্তাগুলো ছড়িয়ে দিতে পোস্টার, লিফলেট বিতরনের পাশাপাশি মাইকিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।