☰
✕

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

১৩ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্রিকাপড়ুন

১২ ও ১৩ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন বাঁকাল চেকপোস্ট, হিজলদী, মাদরা ও পদ্মশাখরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল মাহমুদপুর এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করে। হিজলদী বিওপির দল বড়ালি এলাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। মাদরা বিওপির দল ভাদিয়ালি এলাকা থেকে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের চার্জার গার্ড আটক করে। এ ছাড়া পদ্মশাখরা বিওপির দল বৈচুনা এলাকা থেকে মাদক তৈরির উপকরণ হিসেবে উল্লেখ করা ‘জেঅ্যান্ডবি মার্টিনি ড্রাগস ২০০ মিলি’র পাঁচ বোতল জব্দ করে।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।