☰
✕

সিলেটে এবার প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি ১৩৬

১৪ নভেম্বর, ২০২৬

সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছে না। এবার ১৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২১৮।  

শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

তারা জানায়, শনিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সোহেল মিয়া। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা মুহিব উদ্দিনের ছেলে।

সোহেলসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২১৮।

এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।  

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৯০ জন। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।  

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ১০জন।

তাদেরসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৩২২ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ২৭০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৪৫২ জন।

এদিকে এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৬২ জন।

আর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮১ জনসহ মোট চিকিৎসাধীন ৫৪৩ জন।