১৪ নভেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা দিয়েছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মির্জা ফয়সল আমিনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর একটি আনন্দ র্যালি বের করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফয়সল আমিন সংগঠনটির সদস্যদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি সত্যপীর ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন রাখা, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে সংগঠনের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, এসব জনকল্যাণমূলক কাজে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী ও মজিবুল হক লিটন, উপদেষ্টা নুরুল হুদা স্বপন, সভাপতি আহমাদুল্লাহ বাবু এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন খান। এ সময় সংগঠনের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।