☰
✕

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

১৪ নভেম্বর, ২০২৬

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রাতে তাদের উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আটগ্রাম বাজার (নয়া বাজার) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন,বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও রায়পুর গ্রামের শুকুর আলীর ছেলে আলী আহমদ এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদনপুর গ্রামের রমেশ চন্দ্রের ছেলে শুভ্র চন্দ্র।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের ইনচার্জ গাজী মো. মাহবুবুর বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।