১৬ নভেম্বর, ২০২৬
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির নীতিমালা বিষয়ে প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় সান্তাহার পূবালী ব্যাংক ভবনে এ প্রচার কার্যক্রমের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি। এতে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক।
পূবালী ব্যাংক পিএলসির সান্তাহার শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন এবং সোনালী ব্যাংকের আদমদীঘি শাখার সহকারী মহাব্যবস্থাপক মাহমুদুল হাসান।
কর্মসূচিটির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি, নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহ দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।