☰
✕

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

১৬ নভেম্বর, ২০২৬

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির অভিযোগে নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অভিান চালিয়ে এই জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার পীরগাছা গ্রামের আফু সরকারের ছেলে নাসির উদ্দিন নিজ বাড়িতে দীর্ঘ দিন ধরে ভেজাল গুড় তৈরি করছিলেন।চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করেন তিনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিরের কারখানায় অভিযান চালান। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  এছাড়া ভেজাল গুড় তৈরির নানা উপাদান জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান বলেন, গুড়ের কারখানার মালিক বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। তাকে জরিমানা করা হয়েছে।