১৬ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আশাশুনি থানা-পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশাশুনি থানার মামলা নং-২২ (০৬) ২৬-এর আসামি মো. মুরশিদ আলম (৩৯)। তিনি আশাশুনি সদরের মৃত আবুল হোসেনের ছেলে এবং ৬ নম্বর আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি। অপরজন হলেন মামলা নং-১০ (১০) ২৬-এর আসামি মোর্ত্তাজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার শ্রীকলস গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।