☰
✕

মুন্সীগঞ্জে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা

১৬ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন, সংরক্ষণ এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রমি মেডিসিন কর্নারে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ফার্মেসিটির মালিক মোহাম্মদ সালাহউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।