☰
✕

মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

১৬ নভেম্বর, ২০২৬

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সভাপতিত্বে পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দাঙ্গা দমন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও সাহসিকতা, তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার। পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. সোলায়মান, মো. আকবর আলী, মাহফুজুর রহমান, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।