১৭ নভেম্বর, ২০২৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকের কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রান্তিকে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ৬ পয়সা বা ৬০০ শতাংশ বেড়েছে।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভির পরিমাণ ছিল ৩০ টাকা ২৬ পয়সা।