১৭ নভেম্বর, ২০২৬
আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সিটি প্রেসক্লাব রংপুরের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার রাতে শুল্ক গোয়েন্দা ক্যাম্পাসে ক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রংপুরকে আর অবহেলিত রাখা যাবে না। রংপুরের উন্নয়নের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সকল জেলা তাদের নিজ উন্নয়নে ঐক্যবদ্ধ আমরাও পিছিয়ে থাকতে চাই না। বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
সাংবাদিকদের স্বীকৃতি ও মর্যাদা উন্নয়নে সরকারের তথ্য মন্ত্রণালয় কাজ করছে। আন্দোলন সংগ্রামে রংপুর যেমন এগিয়ে তেমনি এবার উন্নয়নেও এই জেলাকে এগিয়ে থাকতে হবে। উন্নয়নের পূর্বশর্ত ঐক্যবদ্ধতা। দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে পাশে থাকতে হবে। জেলার উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অগ্রগণ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিস্তা ইউনিভার্সিটি রংপুরের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স প্রধান গবেষণা কর্মকর্তা ও জিয়া পরিষদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান।
সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পলাশ কান্তি নাগ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, মিঠাপুকুর প্রেসক্লাবের হাবিবুর রহমান সোনা, পীরগঞ্জ প্রেসক্লাব সদস্য আব্দুল করিম সরকার, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উদযাপন কমিটির আহবায়ক শাহ আলম, সদস্য সচিব হাসান ফেরদৌস রাসেল। সঞ্চালনা করেন ক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন প্রমুখ।