☰
✕

ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

১৭ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নজরুল বর্ষ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু নাট্যমের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোর্তজা বর্ষণের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।