☰
✕

বাগেরহাট জেলা যুবদলের কমিটি ঘোষণা

১৭ নভেম্বর, ২০২৬

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে  এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি এ আংশিক কমিটির অনুমোদন দেন। 

একই সঙ্গে ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।