☰
✕

গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

১৭ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলা শহরে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন অভিযোগে বা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে তার ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে তাৎক্ষণিভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।