১৮ নভেম্বর, ২০২৬
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তাৎক্ষণিকভাবে আয়োজিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।
মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. জাহিদুল কবির ও নাসির উদ্দীন মোল্লা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক রাসেল খান এবং সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রমিজ উদ্দিন রাসেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিন্টু মুন্সী, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা।