☰
✕

লভ্যাংশ দিতে ব্যর্থ হলো মেট্রো স্পিনিং ও ইনটেক লিমিটেড

১৮ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি। লোকসানে পড়ে কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো মেট্রো স্পিনিং এবং ইনটেক লিমিটেড।

মেট্টো স্পিনিংয়ের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১ টাকা ৪৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কারখানা আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্বাসন (বিএমআরই) প্রকল্প বাস্তবায়নে আরও প্রায় ১২ মাস সময় লাগবে। প্রকল্পের যন্ত্রপাতি আমদানির জন্য আংশিক ঋণপত্র (এলসি) খোলা হলেও সহায়ক ও ইউটিলিটি যন্ত্রপাতির বাকি এলসি এখনো খোলা সম্ভব হয়নি। বাকি এলসি খোলা এবং মেয়াদি ঋণের অর্থায়নের জন্য সম্ভাব্য ঋণদাতা প্রতিষ্ঠান খুঁজছে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ইনটেকের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৫ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইনটেকের রেকর্ড ডেট ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।