☰
✕

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

১৯ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।