১৯ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নজরদারি চালিয়েছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।
টহল কার্যক্রমে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। এ সময় সহকারী কমিশনার তাওহীদুল হাসান, সুশান্ত চন্দ্র সেন, কনোজ দেওয়ান, মো. আবিদ আল আজিজ ও সুবর্ণ মোহন ভাওয়াল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, জনসাধারণের জানমালের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের টহল ও নজরদারি অব্যাহত থাকবে।